শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

নিউইয়র্কে বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: শেখ হাসিনার ফোনালাপ ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ / ১৭৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট ও পার্টি হলে গত ৪ জানুয়ারি (রবিবার) বাংলাদেশ ছাত্রলীগের গৌরবময় ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

 

 

অনুষ্ঠানে একে একে সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও ছাত্রলীগের ঐতিহাসিক ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, ছাত্রলীগ শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে বহনকারী একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম।খবর আইবিএননিউজ।রাত আনুমানিক ১০টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সাবেক পাঁচ বারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ফোনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। তার বক্তব্য শুরু হতেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আবেগের সৃষ্টি হয়। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ একসময় উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হয়েছিল। রাস্তাঘাট, সেতু, বিদ্যুৎ, ইন্টারনেট, ব্যবসা-বাণিজ্য ও জনগণের নিরাপত্তাসহ সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা বজায় ছিল।

তিনি বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, “শোধখোর ইউনুস সরকার দেশটিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মী, সংখ্যালঘু ও নিরীহ মানুষের ওপর নির্যাতন চালানো হচ্ছে, হত্যা করা হচ্ছে, বিচারব্যবস্থা ভেঙে পড়েছে।” এ ধরনের আরও বক্তব্যে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

 

শেখ হাসিনার বক্তব্যের পর ছাত্রলীগের নেতৃবৃন্দ তার সঙ্গে কথা বলেন এবং যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি গঠনের অনুমতি চান। শেখ হাসিনা এতে সম্মতি দিলে উপস্থিত নেতাকর্মীরা পুনরায় স্লোগানে মুখরিত করে তোলেন অনুষ্ঠানস্থল।

পরবর্তীতে শেখ হাসিনার অনুমতি নিয়েই কেক কাটার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপন সম্পন্ন হয়। অনুষ্ঠানটি ছাত্রলীগের ঐতিহ্য ও সাংগঠনিক শক্তি পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের এান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড,সিদ্দিকুর রহমান,দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী,বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী,বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন,বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট খুরশিদ আনোয়ার বাবলু,নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী,নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াৎ আলী,জুয়েল আহমেদ প্রমূখ সহ আরও অনেকে ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,উপদেষ্টা জয়নাল আবেদীন,সহ সভাপতি শামসুদ্দিন আজাদ,সাংগঠনিক সম্পাদক আবদুল হাসিব মামুন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আবদুর রহীম বাদশা,আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতির আলী,আওয়ামী লীগ নেতা ও শেখ হাসিনা মন্ত্রের সভাপতি জালাল উদ্দিন জলিল,বংগবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোর্শেদা জামান,সাংবাদিক শাবান মাহমুদ,ন,যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক শেখ জামাল হোসেন,যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা আক্তার,নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান রফিক প্রমুখ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর