শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন

চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির প্রার্থী জসীম উদ্দীনের মনোনয়ন বৈধ ঘোষণা

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম প্রতিনিধি: / ৩৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম প্রতিনিধি:

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার আংশিক) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রাজিব হোসেন। তিনি জানান, যাচাই-বাছাই প্রক্রিয়ার সময় প্রার্থীর ব্যাংক ঋণ সংক্রান্ত কিছু তথ্য নিয়ে প্রাথমিকভাবে অস্পষ্টতা ও জটিলতা দেখা দেয়। এ কারণে তাৎক্ষণিকভাবে মনোনয়নপত্রটি স্থগিত রাখা হয়। তবে প্রয়োজনীয় কাগজপত্র পুনরায় যাচাই শেষে কয়েক ঘণ্টা পর সকল জটিলতা নিরসন হওয়ায় জসীম উদ্দীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

যাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন—

আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি)।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বিএনপি নেতাকর্মী এবং সাধারণ জনগণের মধ্যে সন্তোষ ও স্বস্তি প্রকাশ পায়। এলাকাবাসী জানান, জসীম উদ্দীন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে এলাকায় পরিচিত। তাঁর প্রার্থীতা নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে বিএনপি নেতৃবৃন্দ জানান, মনোনয়ন বৈধ হওয়ায় এখন থেকে নির্বাচনী কার্যক্রম আরও জোরদার করা হবে এবং জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর