শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে সাড়ে আট লাখ টাকা জরিমানা

(তাড়াশ) প্রতিনিধি:  / ১০১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

(তাড়াশ) প্রতিনিধি: 

অবৈধভাবে পুকুর খননের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশে আট টি পুকুরের ঠিকাদারকে আট লাখ ৪৫ হাজার টাকা জড়িমানা করে তা আদায় করা হয়েছে। সেই সাথে জব্দ করা হয়েছে পুকুর খননকারী যন্ত্র ভেক্যু (এক্সাভেটর) মেশিনের ব্যাটারী সহ বিভিন্ন সরঞ্জামাদি।

গতকাল  রোববার সারাদিন ও  আজ সোমবার (২৯ ডিসেম্বর)  উপজেলার বিভিন্ন ইউনিয়নে  এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত  জাহান,  জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে নাজনীন নিশাত ও এহসান আহমেদ খাঁন। 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঠিকাদারদের নগদ অর্থদন্ড অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। 

এ সময় পুকুর খনন না করার শর্তে মুচলেকা দিয়ে তারা জরিমানার অর্থ পরিশোধ করেন।

জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারা মোতাবেক   ঠিকাদার গোলাম মোস্তফা কে এক লাখ ৯৫ হাজার টাকা, মো: মামুন কে ৭০ হাজার টাকা, মো: নাঈম হোসেন কে ৯০ হাজার টাকা. মো: রুহুল আমিন কে ৯০ হাজার টাকা, মো: মিসকান কে এক লাখ টাকা,  রুহুল আমিন কে এক লাখ টাকা ও মো: শাহ আলম সরকার কে দুই লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

সম্প্রতি তাড়াশ উপজেলার বিভিন্ন মাঠের উর্বর জমিতে বেশ কয়েকটি ভূমিদস্যূ চক্র পুকুর খনন করায় বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় । নাগরিক সমাজের আহবানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করায়, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলামের নির্দেশনায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা এ অভিযান পরিচালনা করেন।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার   নুসরাত জাহান বলেন, কোনো ভাবেই পুকুর খনন করতে দেয়া হবেনা। পুকুর খননের ফলে একদিকে কৃষিজমি কমে আসছে, অপরদিকে জলাবদ্ধতায় ফসলহানী সহ জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। এ কারণে যেখানেই পুকুর খনন,সেখানেই  অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর