শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নে জেলা প্রশাসকের ৭টি ভোটকেন্দ্র পরিদর্শন ও শতাধিক  কম্বল বিতরণ ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৭৮ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

বৃহস্পতিবার-২৫ ডিসেম্বর-২০২৫ খ্রি. সিরাজগঞ্জ সদর উপজেলাধীন যমুনার নদীর ওপার দূর্গম চরাঞ্চলের মেছড়া ইউনিয়নের ৭ট ভোটকেন্দ্র পরিদর্শন করেন- সিরাজগঞ্জ  জেলার সুযোগ্য  প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।  পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশ বিভাগের জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে, ভোটকেন্দ্র সমূহের নিরাপত্তা, নির্বাচন সামগ্রী কেন্দ্রে পৌঁছানো, ভোট শেষে ব্যালট পেপার ফেরত আনা, প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের অবস্থানের ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণকে গণভোট সম্পর্কে অবহিত করা হয়। পরে মেছড়া ইউনিয়নের  আকনাদিঘী বাজারে শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শতাধিক  শীতবস্ত্র  কম্বল বিতরণ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
26 December 2025

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নে জেলা প্রশাসকের ৭টি ভোটকেন্দ্র পরিদর্শন ও শতাধিক  কম্বল বিতরণ ।

www.promothalo.com
26 December 2025

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নে জেলা প্রশাসকের ৭টি ভোটকেন্দ্র পরিদর্শন ও শতাধিক  কম্বল বিতরণ ।

www.promothalo.com