শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর পক্ষে মনোনয়ন ফরম উত্তলন

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : / ১৩৫ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :

আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -৫ (বেলকুচি- এনায়েতপুর ও চৌহালী) আসন থেকে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের কাছ থেকে প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সরকার।

মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
23 December 2025

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর পক্ষে মনোনয়ন ফরম উত্তলন

www.promothalo.com
23 December 2025

সিরাজগঞ্জ -৫ আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর পক্ষে মনোনয়ন ফরম উত্তলন

www.promothalo.com