শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

ইনকিলাবের মুখপাত্র হত্যার প্রতিবাদে সিংগাইরে বিক্ষোভ মিছিল।

রুহুল আমিন ,(মানিকগঞ্জ): / ১৯৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

রুহুল আমিন ,(মানিকগঞ্জ):

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জ সিংগাইরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজের শেষে সিংগাইর বাস স্টান্ডে থেকে শুরু করে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী ব্যাংকের সামনে এসে শেষ হয়।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শায়েখ সালাউদ্দিন আহমেদ, পৌর জামাতের আমির আরিফুর রহমান ও সিংগাইর উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ফারুকীর নেতৃত্বে একই ব্যানারে তওহিদী জনতাসহ সাধারণ মুসল্লীরাও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকোরীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করেন। তারা বলেন, ভারতে আধিপত্য এই দেশে চলবে না। এসময় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
19 December 2025

ইনকিলাবের মুখপাত্র হত্যার প্রতিবাদে সিংগাইরে বিক্ষোভ মিছিল।

www.promothalo.com
19 December 2025

ইনকিলাবের মুখপাত্র হত্যার প্রতিবাদে সিংগাইরে বিক্ষোভ মিছিল।

www.promothalo.com