রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত

প্রমথ আলো / ৪৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ‌

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কাজী আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে শেখ মাহতাব হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডুমুরিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ এরশাদ, মোঃ আনোয়ার হোসেন আকুন্জি এবং এনামুল বাসার টিটো।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি সাব্বির খান ডালিম, অর্থ সম্পাদক এস রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) খান মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিপ্তীমান বাপ্পী, দপ্তর সম্পাদক মোঃ আক্তারুজ্জামান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ আজহারুল ইসলাম, মমিনুল ইসলাম মনির ও মোঃ আরিফুজ্জামান নয়ন।

নির্বাচন কেন্দ্র পরিদর্শন ও ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম, ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, খুলনা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা বাবলু, জেলা বিএনপির সদস্য সরদার আব্দুল মালেক এবং উপজেলা বিএনপির নেতা শেখ ফরহাদ হোসেন ও শেখ শাহিনুর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার এম এ এরশাদ ফলাফল প্রকাশ করে বলেন, “সকাল থেকে দুপুর পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটার ও প্রার্থীদের সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আমরা নির্বাচন শেষ করতে পেরেছি। নবনির্বাচিত কমিটি ডুমুরিয়া প্রেসক্লাবের ঐতিহ্য ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

নির্বাচন চলাকালে পরিদর্শনে এসে খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ বলেন, “একটি গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডুমুরিয়া প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সাংবাদিক সমাজ সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করবে—নবনির্বাচিত কমিটির কাছে এটাই আমাদের প্রত্যাশা।”

নবনির্বাচিত সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সকল ভোটার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তারা ডুমুরিয়া প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

শেখ মাহতাব হোসেন।

ডুমুরিয়া খুলনা।

মোবাইল নাম্বার ০১৭১১৩৬৪৪৩১

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
21 November 2026

ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত

www.promothalo.com
21 November 2026

ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন নির্বাচিত

www.promothalo.com