রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ডা. আলী আক্কাছের।

বিশেষ প্রতিনিধি / ২৬৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডে সম্ভাব্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিন্নারবন্দ গ্রামের বাসিন্দা ও বিএনপি নেতা ডা. আলী আক্কাছ।

প্রার্থিতা ঘোষণার পর ডা. আলী আক্কাছ বলেন, জনগণের সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ২নং ওয়ার্ডের হাঁপানিয়া, বিন্নারবন্দ ও লেদারবন্দ গ্রামের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডের কাঁচা সড়ক সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানির সুবিধা সম্প্রসারণ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করতে কাজ করবেন। পাশাপাশি সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দেবেন।

ডা. আলী আক্কাছ বলেন, “আমি জনগণের দোয়া ও সমর্থন নিয়ে ২নং ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে থাকতে চাই। জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন, নাগরিক সনদসহ ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা যেন সাধারণ মানুষ সহজে, দ্রুত ও হয়রানিমুক্তভাবে পেতে পারেন, সে লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করব। একজন সেবামূলক জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই।”

তিনি আরও বলেন, মাদক, দুর্নীতি ও সামাজিক অপরাধমুক্ত একটি আদর্শ ওয়ার্ড গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, সামাজিক সম্প্রীতি, কর্মসংস্থান, যুব উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান।

এদিকে, তাঁর প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে ২নং ওয়ার্ডের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের মতে, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে জনসংযোগ বাড়াচ্ছেন এবং বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন। তাঁরা আশা করছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা দল-মতের ঊর্ধ্বে উঠে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, ২০২৭ সালের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
19 November 2026

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ডা. আলী আক্কাছের।

www.promothalo.com
19 November 2026

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা ডা. আলী আক্কাছের।

www.promothalo.com