রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

নওগাঁ সদর মডেল থানাধীন কালিতলা পুলিশ ফাঁড়ির সংস্কার ও আধুনিকায়নের উদ্বোধন।

Md Shahidul islam / ১৬২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

খোরশেদ আলম নওগাঁঃ

নওগাঁ জেলা সদর কালিতলা পুলিশ ফাঁড়ি দীর্ঘ দিন থেকে তা জরাজির্ণ অবস্থায় ছিল, খুব সমস্যার মধ্যে পুলিশ সদস্য গন বসবাস করে,সরকারি দ্বায়িত্ব পালন করতেন।বর্তমান নওগাঁর মানবিক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বিষয়টি চিন্তা করে নতুন করে সংস্কার ও সুন্দর ভাবে বসবাসের উপযুক্ত করে, অদ্য ১৯/১১/২০২৬:ইং তারিখ তা উদ্ভোধন করেন। এসময় নওগাঁ জেলা পরিষধের প্রশাসক মোঃ আবুবকর সিদ্দিক সহ পুলিশের উর্ধতন কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অদ্য ১৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার, বিকাল ৪ ঘটিকায় নওগাঁ সদর মডেল থানাধীন কালিতলা পুলিশ ফাঁড়ির জরাজীর্ণ অবস্থা থেকে সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে নতুন রূপে কার্যক্রম পরিচালনার শুভ উদ্বোধন করা হয়েছে।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা পরিষদ, নওগাঁ-এর সার্বিক সহযোগিতায় সংস্কার ও আধুনিকায়নকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জেলা পরিষদ, নওগাঁ-এর প্রশাসক মোঃ আবু বক্কর সিদ্দিক।

এ সময় তাঁরা ফিতা কেটে নবসংস্কারকৃত পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কালিতলা পুলিশ ফাঁড়ির এই সংস্কার ও আধুনিকায়নের ফলে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ আরও উন্নত হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের পুলিশি সেবা প্রাপ্তি আরও সহজ, কার্যকর ও জনবান্ধব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশের এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
19 November 2026

নওগাঁ সদর মডেল থানাধীন কালিতলা পুলিশ ফাঁড়ির সংস্কার ও আধুনিকায়নের উদ্বোধন।

www.promothalo.com
19 November 2026

নওগাঁ সদর মডেল থানাধীন কালিতলা পুলিশ ফাঁড়ির সংস্কার ও আধুনিকায়নের উদ্বোধন।

www.promothalo.com