রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

বিশেষ প্রতিনিধি / ১৭১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রায় দেড় যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ‘তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ’-এর আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মেসার্স মোস্তাক এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন।

মনোনয়নপত্র বৈধ হওয়ার পর থেকেই স্থানীয় ব্যবসায়ী মহলে ও তাঁর কর্মী-সমর্থকদের মাঝে আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. মোস্তাক আহমেদ বলেন, “আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আমি শুরু থেকেই নির্বাচনী নিয়মকানুন ও শিষ্টাচার মেনে চলার চেষ্টা করেছি। আমি তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সকল ব্যবসায়ী ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমার পাশে থেকে সবসময় সাহস যুগিয়েছেন। আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি, অধিকার রক্ষা এবং ব্যবসা খাতের উন্নয়নে আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো। ব্যবসায়ীদের যে কোনো সংকট মোকাবিলায় আমি সবসময় তাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো।” তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মোস্তাক আহমেদ একজন সৎ, পরোপকারী ও পরীক্ষিত সমাজসেবক। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তাঁর দীর্ঘদিনের অবদান রয়েছে। সাধারণ সম্পাদক পদে তাঁর মতো একজন উদ্যমী ও নেতৃত্বগুণসম্পন্ন ব্যক্তিত্ব প্রতিদ্বন্দ্বিতা করায় সাধারণ ব্যবসায়ীরা একটি স্বচ্ছ, গতিশীল ও ব্যবসায়ীবান্ধব নেতৃত্ব পাওয়ার ব্যাপারে আশাবাদী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
19 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

www.promothalo.com
19 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: মোস্তাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা।

www.promothalo.com