রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক টিটুর সৌজন্য সাক্ষাৎ

প্রমথ আলো / ১২৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যালয়ে সংস্থার নবনির্বাচিত মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু)।

সাক্ষাৎকালে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়। এ সময় এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু) তাঁর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্তির প্রসঙ্গে বলেন, এ অর্জন তাঁর একার নয়; বরং জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির সব নেতাকর্মীর সম্মিলিত প্রচেষ্টা, ত্যাগ, নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও সহযোগিতারই প্রতিফলন। সংগঠনের প্রত্যেক নেতাকর্মীর অবদান ও ভালোবাসার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, সাংগঠনিক সাফল্য ধরে রাখতে হলে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এ সময় তিনি জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির সব পর্যায়ের নেতাদের প্রতি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, পারস্পরিক ঐক্য, নিষ্ঠা ও দায়িত্বশীল সাংগঠনিক ভূমিকার মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটি ভবিষ্যতে আরও সুদৃঢ় অবস্থানে পৌঁছাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
17 November 2026

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক টিটুর সৌজন্য সাক্ষাৎ

www.promothalo.com
17 November 2026

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক টিটুর সৌজন্য সাক্ষাৎ

www.promothalo.com