রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে দৈনিক ‘ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রমথ আলো / ৮৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
দীর্ঘ ২৮ বছরের গৌরবময় পথচলা পূর্ণ করেছে জাতীয় দৈনিক ‘ভোরের চেতনা’। পত্রিকাটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বিকেলে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডে অবস্থিত রাকিন টি-তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
দৈনিক ভোরের চেতনার শ্রীমঙ্গল প্রতিনিধি প্রধান শাহাদাত হোসেন অপুর সভাপতিত্বে এবং নূর মোহাম্মদ সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আখতার হোসেন মিন্টু।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন দৈনিক জনসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মো. জালাল উদ্দিন এবং দৈনিক সমাচারের প্রতিনিধি মো. জয়নাল আবেদিন বাদশাসহ স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে শামীম আখতার হোসেন মিন্টু বলেন, একটি সংবাদপত্রের সাফল্য কেবল তার প্রকাশনার ধারাবাহিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের আস্থা অর্জন এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরার মধ্যেই এর প্রকৃত সার্থকতা নিহিত। দৈনিক ভোরের চেতনা দীর্ঘ ২৮ বছর ধরে দেশের মানুষের কথা, অধিকার ও প্রত্যাশা তুলে ধরার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, গণতন্ত্র, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন সংবাদমাধ্যমের কোনো বিকল্প নেই। সাংবাদিকতা যেন কোনো ধরনের চাপ কিংবা প্রতিবন্ধকতার কাছে নতিস্বীকার না করে, সে জন্য সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সমাজের সাধারণ মানুষের সমস্যা, বিভিন্ন অনিয়ম ও অধিকারবঞ্চনার বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে সংবাদমাধ্যমে তুলে ধরার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি দৈনিক ভোরের চেতনার সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীকে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। পাশাপাশি পত্রিকাটির আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ, সাফল্যমণ্ডিত ও জনকল্যাণমুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত অতিথিরা আনন্দঘন পরিবেশে দৈনিক ভোরের চেতনার দীর্ঘ ২৮ বছরের পথচলাকে স্মরণ করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
15 November 2026

শ্রীমঙ্গলে দৈনিক ‘ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

www.promothalo.com
15 November 2026

শ্রীমঙ্গলে দৈনিক ‘ভোরের চেতনা’র ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

www.promothalo.com