রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

মৌলভীবাজার জেলার রাজনগরে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে।

সহকারী বার্তা সম্পাদক / ১১৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

শাহ লাভলী রহমান: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি বিতরণ করেছে উত্তরভাগ ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকে। গত ১২ নভেম্বর বৃহস্পতিবার উত্তরভাগ ইউনিয়নের ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের জন্য দুই স্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আয়োজকদের দেওয়া তালিকা অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯টি মাদ্রাসা ও একটি উচ্চ বিদ্যালয়। এর মধ্যে ১৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সকাল সাড়ে ১১টায় লালাপুর এল.কে.এইচ মাদ্রাসায় এবং বাকি ১২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বেলা আড়াইটায় কান্দিগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালাপুরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনগরের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহাম্মেদ আলী। প্রধান অতিথি ছিলেন উত্তরভাগ ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ইউকের যুগ্ম আহ্বায়ক মো. খছরু মিয়া। বিশেষ অতিথি ছিলেন দুররে সামাদ রহমান উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো. জুবেদ আলী। এ পর্বে বক্তব্য দেন লালাপুর এল.কে.এইচ মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা হাসান আহমদ এবং বড়দল সপ্রাবির প্রধান শিক্ষক মো. তৈয়ব আলী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন এল.কে.এইচ মাদ্রাসার শিক্ষার্থী মো. রুহুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পানিশাইল সপ্রাবির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী।

কান্দিগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন রামপুর বালক সপ্রাবির প্রধান শিক্ষক এমরান হোসেন খান। প্রধান অতিথি ছিলেন মো. খছরু মিয়া। বিশেষ অতিথি ছিলেন বড়দল সপ্রাবির প্রধান শিক্ষক মো. তৈয়ব আলী। এ পর্বে বক্তব্য দেন ছিক্কাগাঁও ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল আলী এবং কামালপুর সপ্রাবির শিক্ষক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পানিশাইল সপ্রাবির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী।

শিক্ষাবৃত্তির আওতাভুক্ত ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো-

সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৭টি): ইন্দানগর পানপুঞ্জি সপ্রাবি, চেলারচক সপ্রাবি, বকশিপুর সপ্রাবি, পানিশাইল সপ্রাবি, সিরাজ মিয়া সপ্রাবি, হলদিগুল সপ্রাবি, শিউলী মেমোরিয়াল সপ্রাবি, মুটুকপুর সপ্রাবি, বড়দল সপ্রাবি, সুপ্রাকান্দি সপ্রাবি, কামালপুর সপ্রাবি, সুরিখাল সপ্রাবি, সুনামপুর সপ্রাবি, উমরপুর সপ্রাবি, বাদেনারায়নপুর সপ্রাবি, রামপুর বালক সপ্রাবি ও রামপুর বালিকা সপ্রাবি।

মাদ্রাসা (৯টি): হযরত শাহজালাল (র.) লতিফিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা (যাদুরগুল), লালাপুর লতিফিয়া খালিকিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, ইন্দেশ্বর কালাইরগোল দাখিল মাদ্রাসা, ইন্দেশ্বর ইসলামিয়া মাদ্রাসা (বড়দল), চাঁদভাগ আব্দুল মন্নান আবতেরা বানু হাফিজিয়া মাদ্রাসা, ছিক্কাগাঁও ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা, সুরিখাল দারুস সুন্নাহ হাফিজিয়া দাখিল মাদ্রাসা, জোড়াপুর ইমদাদুল উলুম মাদ্রাসা এবং জামেউল উলুম তাহফিজুল কোরআন সুপ্রাকান্দী মাদ্রাসা।

উচ্চ বিদ্যালয় (১টি): দুররে সামাদ রহমান উচ্চ বিদ্যালয়।

আয়োজকদের লক্ষ্য, আর্থিক অসচ্ছলতার কারণে কোন মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
14 November 2026

মৌলভীবাজার জেলার রাজনগরে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে।

www.promothalo.com
14 November 2026

মৌলভীবাজার জেলার রাজনগরে ২৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮১ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান উত্তরভাগ ওয়েলফেয়ার সোসাইটি ইউকের উদ্যোগে।

www.promothalo.com