রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ধর্মীয় সম্প্রীতি ও ভক্তির আবহে বিশ্বম্ভরপুরে দামোদর মাস উদযাপন

প্রমথ আলো / ৯৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মো:শুকুর আলী, স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের মজুমদারী গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র দামোদর মাস উদযাপন উপলক্ষে ধর্মসভা, গীতা পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মজুমদারী শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গীতা পাঠ পরিবেশন করেন সুনামগঞ্জের পরিমল চন্দ্র দাশ। এছাড়া পদাবলী কীর্তন পরিবেশন করেন সিলেটের জামতলার শিব সম্প্রদায়ের শিশু কীর্তনীয়া দীপাশ্রী দেবনাথ, ছাতকের মনোরঞ্জন সরকার এবং সিলেটের জৈন্তাপুরের শ্রীমতী বাণী বিশ্বাস।

আয়োজক সূত্রে জানা যায়, ভগবান শ্রীকৃষ্ণের দামোদর মাস উপলক্ষে সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী গীতা পাঠ, পদাবলী কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটে।

অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার বর্মণ, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র এবং পলাশ ইউনিয়ন শাখার সভাপতি স্বপন পাল উপস্থিত থেকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

শ্রী শ্রী গীতা সংঘের সাধারণ সম্পাদক হিমাংশু পাল ও যুগ্ম আহ্বায়ক প্রদীপ দেবনাথ বলেন, দামোদর মাস সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এ মাসে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা, গীতা পাঠ ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে ধর্মীয় ভাবধারা চর্চা করা হয়। এ আয়োজনের মাধ্যমে ভক্তদের মধ্যে ধর্মীয় চেতনা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

মজুমদারী শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি স্বপন পালসহ সংঘের সদস্যরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে পুরো ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
13 November 2026

ধর্মীয় সম্প্রীতি ও ভক্তির আবহে বিশ্বম্ভরপুরে দামোদর মাস উদযাপন

www.promothalo.com
13 November 2026

ধর্মীয় সম্প্রীতি ও ভক্তির আবহে বিশ্বম্ভরপুরে দামোদর মাস উদযাপন

www.promothalo.com