সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

সিএমপির আকবরশাহ থানা পুলিশের সফল অভিযান: দুই দেশীয় এলজিসহ ওমর ফারুক গ্রেপ্তার

Md Shahidul islam / ১৫৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে দুটি দেশীয় তৈরি এলজি (অস্ত্র)সহ ওমর ফারুক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১১ নভেম্বর ২০২৬, বুধবার বিকেল ৫টা ৫৫ মিনিটে নগরের সিটি গেট পুলিশ চেকপোস্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী ‘লাল-সবুজ’ নামের একটি বাসে (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা-মেট্রো-ব-১৫-৮০৮৯) তল্লাশিকালে ওমর ফারুকের কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্রসহ আটক করে আকবরশাহ থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার ওমর ফারুক নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন কৃষ্ণারামপুর এলাকার পণ্ডিত বাড়ির বাসিন্দা। তার বাবার নাম আবুল আজাদ এবং মায়ের নাম শামীমা আক্তার পারুল।

সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায়, পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে এবং আকবরশাহ থানার অফিসার ইনচার্জ নাজের হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) মো. কিরন হোসেনসহ পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ১১ নভেম্বর আকবরশাহ থানায় মামলা নম্বর-১১ দায়ের করা হয়েছে। দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ওমর ফারুকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
13 November 2026

সিএমপির আকবরশাহ থানা পুলিশের সফল অভিযান: দুই দেশীয় এলজিসহ ওমর ফারুক গ্রেপ্তার

www.promothalo.com
13 November 2026

সিএমপির আকবরশাহ থানা পুলিশের সফল অভিযান: দুই দেশীয় এলজিসহ ওমর ফারুক গ্রেপ্তার

www.promothalo.com