রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

বহদ্দারহাটে চসিকের অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ করা হলো দুই শতাধিক দোকান-স্থাপনা

Md Shahidul islam / ২৯০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বহদ্দারহাটে চসিকের অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ করা হলো দুই শতাধিক দোকান-স্থাপনা

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে বহদ্দারহাট এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় পরিচালিত এ অভিযানে ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে ওঠা দুই শতাধিক দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানে বহদ্দারহাট এলাকার ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা নির্মাণের মাধ্যমে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকাগুলোর ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধ দখল, দোকানপাট ও অস্থায়ী স্থাপনার কারণে পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। বিশেষ করে ব্যস্ততম বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখলের ফলে সাধারণ মানুষকে প্রায়ই সড়ক দিয়ে চলাচল করতে হয়, যা একদিকে যেমন জনদুর্ভোগ বাড়ায়, অন্যদিকে সড়কে যানজট ও দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করে। এ পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে চসিকের এ অভিযানকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্রে জানানো হয়েছে, নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখা এবং জনসাধারণের চলাচলের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চান্দগাঁও থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
13 November 2026

বহদ্দারহাটে চসিকের অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ করা হলো দুই শতাধিক দোকান-স্থাপনা

www.promothalo.com
13 November 2026

বহদ্দারহাটে চসিকের অভিযান: ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ করা হলো দুই শতাধিক দোকান-স্থাপনা

www.promothalo.com