রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: কার্যকারী সদস্য পদে জয়নাল আবেদীনের মনোনয়নপত্র জমা।

বিশেষ প্রতিনিধি / ১৬৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রায় দেড় যুগ পর আগামী ১২ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে তাহিরপুর উপজেলার ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উক্ত নির্বাচনে কার্যকারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেসার্স আবেদীন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জয়নাল আবেদীন।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলীর কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।

মো. জয়নাল আবেদীন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সহযোগী সদস্য হিসেবেও রয়েছেন। তাঁর এই বর্ণাঢ্য ব্যবসায়িক ও সামাজিক পরিচিতি কার্যকারী সদস্য পদপ্রার্থী হিসেবে তাঁকে বেশ শক্ত অবস্থানে রেখেছে।

মনোনয়নপত্র জমাদানের পর নিজের প্রার্থীতার প্রতিক্রিয়ায় মো. জয়নাল আবেদীন বলেন, “দীর্ঘ দেড় যুগ পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা আমাদের ব্যবসায়ী সমাজের জন্য অত্যন্ত আনন্দের ও গুরুত্ববহ। আমি যদি কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি, তবে ব্যবসায়ীদের নায্য অধিকার রক্ষা, ব্যবসার আধুনিক প্রসার এবং সংগঠনের দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলোর টেকসই সমাধানে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সাথে কাজ করে যাব। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমি ব্যবসায়ীদের আস্থার প্রতীক হয়ে থাকতে চাই।”

স্থানীয় ব্যবসায়ী মহলের সাথে কথা বলে জানা যায়, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের সুখে-দুঃখে পাশে থাকা এই জনপ্রিয় ব্যক্তিত্ব কার্যকারী সদস্য পদে প্রার্থী হওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
12 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: কার্যকারী সদস্য পদে জয়নাল আবেদীনের মনোনয়নপত্র জমা।

www.promothalo.com
12 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: কার্যকারী সদস্য পদে জয়নাল আবেদীনের মনোনয়নপত্র জমা।

www.promothalo.com