রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে জালাল উদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা।

বিশেষ প্রতিনিধি / ১১৫ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচনী আমেজ। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পাশাপাশি ভোটারদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় এবং প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

এরই ধারাবাহিকতায় আসন্ন নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গ্রুপের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলীর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং তা জমা দেন।

মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার মধ্য দিয়ে সাংগঠনিক সম্পাদক পদে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন জালাল উদ্দিন। তাঁর প্রার্থিতা ঘিরে স্থানীয় ব্যবসায়ী মহলেও আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে বিজয়ী হতে তিনি ভোটারদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।

দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় ভোটারদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। তালিকাভুক্ত ৩৬৪ জন ভোটারকে কেন্দ্র করে চলছে নানা হিসাব-নিকাশ। সংগঠনের স্বার্থ রক্ষা, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশায় প্রার্থীদের যোগ্যতা ও ভূমিকা মূল্যায়ন করছেন ভোটাররা।

ব্যবসায়ীদের প্রত্যাশা, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। পাশাপাশি কয়লা ও চুনাপাথর আমদানিকারকদের বিদ্যমান সমস্যা সমাধান এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতেও নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে এখন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। শেষ পর্যন্ত সাংগঠনিক সম্পাদক পদে জালাল উদ্দিনসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে কারা ভোটারদের সমর্থন নিয়ে বিজয়ী হন, সেটিই এখন দেখার বিষয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
12 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে জালাল উদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা।

www.promothalo.com
12 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে জালাল উদ্দিনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা।

www.promothalo.com