রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে ৩৭ প্রার্থীর মনোনয়ন জমা।

বিশেষ প্রতিনিধি / ১৬১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিভিন্ন পদে ৩৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনে সভাপতি ও প্রচার সম্পাদক পদে একক প্রার্থী থাকলেও অন্যান্য পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রাপ্ত তালিকা অনুযায়ী, সভাপতি পদে একক প্রার্থী হিসেবে রয়েছেন খয়রুল আলম। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খন্দকার মোস্তাক আহমদ, হাজী মো. আব্দুস সামাদ মুন্সী ও খায়রুল বাশার। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোস্তাক আহমদ, মো. সবুজ আলম ও মো. এনামুল হক এনাম।

সহ-সাধারণ সম্পাদক পদে আহাদ উল্লাহ ও আলী আহমদ, অর্থ সম্পাদক পদে মো. নাসির মিয়া ও ফারুক আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জয়নাল আবেদীন, জালাল উদ্দিন ও মো. মিজানুর রহমান।

দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন ও মো. শফিকুল ইসলাম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে বদরুল শাহ ও নুর আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচার সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে রয়েছেন মুক্তার আহমেদ রাজু। সহ-প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জহিরুল ইসলাম ও এরশাদ মিয়া।

অন্যদিকে কার্যকরী সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন—জসীম উদ্দিন, জয়নাল আবেদীন, মহিবুর রহমান, মো. মনিরুজ্জামান, আলী মুস্তাফা, সারোয়ার আহমেদ, মো. বাবুল মিয়া, রাকিবুল হাসান, বাচির মিয়া, লোকমান হোসেন, আকলাকুল, হযরত আলী, তোফায়েল আহমেদ ও জোনারুল আহমেদ।

প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, “আজ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল। এ পর্যন্ত বিভিন্ন পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি ও প্রচার সম্পাদক পদে দুজন একক প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।”

তিনি আরও জানান, আগামী ১২ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে গ্রুপের মোট ভোটার সংখ্যা ৩৬৪ জন।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে কয়লা আমদানিকারক ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রার্থীরা নিজ নিজ পদে নির্বাচিত হতে ভোটারদের সঙ্গে যোগাযোগ ও সমর্থন আদায়ের চেষ্টা করছেন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার চিত্র আরও স্পষ্ট হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
12 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে ৩৭ প্রার্থীর মনোনয়ন জমা।

www.promothalo.com
12 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে ৩৭ প্রার্থীর মনোনয়ন জমা।

www.promothalo.com