রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রামে জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়াস

শৈহ্লাচিং মার্মা, রুমা প্রতিনিধি / ৯৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রুমা প্রতিনিধি।

পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা, শান্তি-সম্প্রীতি ও জনকল্যাণমূলক কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে রুমা জোন অসহায়, সুবিধাবঞ্চিত পরিবার ও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। চলতি সপ্তাহে রুমা জোনের উদ্যোগে বিভিন্ন ব্যক্তি, পরিবার, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন পাড়ার শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা এবং শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

সেনা সূত্র জানায়, এ সপ্তাহে রুমা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের শ্যামাপূজা ও দীপাবলি উৎসব সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটিকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

ধারাবাহিক জনকল্যাণমুখী কার্যক্রমের অংশ হিসেবে রুমা উপজেলার দূর্গম সেপ্রুপাড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের পানি সংকট নিরসনের লক্ষ্যে ওয়াটার পাম্প ও পানির পাইপ প্রদান করা হয়। এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ ও প্রয়োজনীয় পানির প্রাপ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, এই পাড়ার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও, বেথেল পাড়ার একটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হস্তশিল্পের কাঁচামাল ক্রয়ের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। একই সঙ্গে ওই পরিবারের ছোট শিশুর পড়াশোনা অব্যাহত রাখতে উৎসাহিত করতে তার হাতে বিভিন্ন শিক্ষা-সামগ্রী তুলে দেওয়া হয়।

এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান, স্থানীয় জনগণের মৌলিক প্রয়োজন পূরণ এবং পাড়াবাসীর আর্থ-সামাজিক উন্নয়ন
ত্বরান্বিত হচ্ছে। যা দুর্গম পাহাড়ি এলাকার মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করছে। পাশাপাশি, এলাকায় ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপিত হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
12 November 2026

পার্বত্য চট্টগ্রামে জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়াস

www.promothalo.com
12 November 2026

পার্বত্য চট্টগ্রামে জনগণের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়াস

www.promothalo.com