রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা

শেরপুর প্রতিনিধি / ৭৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটির তালিকা প্রচার, সাম্প্রতিক ভিডিও বার্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক অবস্থান নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে।

বাংলাদেশ আওয়ামী লীগ, ১ নং ওয়ার্ড শাখা, ধানশাইল ইউনিয়ন, ঝিনাইগাতী, শেরপুরের ২০২২ সালের ত্রিবার্ষিক সম্মেলনের কমিটি হয়েছে। তালিকায় ৫১ সদস্যের নাম, ওই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর আলমের নামকে সামনে রেখে বিষয়টি নিয়ে আলোচনা করছেন স্থানীয়রা।

অভিযোগ উঠেছে, গতকাল রাতে আলম সাহেব দুই সাংবাদিককে ডেকে একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি সবার সহযোগিতা কামনা করেন। অন্যদিকে, তাঁর অনুসারী হিসেবে পরিচিত ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনের ছেলে হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মূল কমিটির অনুরূপ আরেকটি কাগজ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে পোস্ট ও শেয়ার করা হয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অভিযোগকারীদের দাবি, ভিডিও বার্তা প্রচারের সময়েই ওই তালিকাটি বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়। এর মাধ্যমে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করা এবং বিএনপির মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করা হয়েছে বলে তাঁদের অভিযোগ।

তাঁদের আরও দাবি, আওয়ামী লীগের মূল কমিটির তালিকার অনুরূপ কাগজ তৈরি ও স্বাক্ষর ব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। তবে কথিত নথিটি কে তৈরি করেছেন।

এদিকে, বিষয়টিকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান। স্থানীয়দের দাবি, একসময় আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম বর্তমানে নিজেকে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি আসন্ন ২ নং ধানশাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বলেও দাবি করেছেন।

একই ব্যক্তির রাজনৈতিক পরিচয় ও অবস্থান পরিবর্তন এবং নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার দাবিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
12 November 2026

ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা

www.promothalo.com
12 November 2026

ধানশাইলের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৫১ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে আলোচনা

www.promothalo.com