সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলোচনার শীর্ষে হাজী মো: সবুজ আলম।

বিশেষ প্রতিনিধি / ১২২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্কের কারণে সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী মো:সবুজ আলমকে ঘিরে ব্যবসায়ী মহলে চলছে ইতিবাচক আলোচনা। সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হিসেবে তাঁর অভিজ্ঞতাকে গুরুত্ব দিচ্ছেন সমর্থকরা। আগামী ১২ ডিসেম্বরের ২০২৬ খ্রিষ্টাব্দে নির্বাচনকে সামনে রেখে তাঁকে ঘিরে বাড়ছে ভোটারদের আগ্রহ ও নির্বাচনী হিসাব-নিকাশ।

উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান ও কয়লা আমদানিকারক গ্রুপের প্রয়াত সভাপতি মরহুম হাজী এম. এ. জাহেরের সুযোগ্য সন্তান হাজী মো: সবুজ আলম। তিনি ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক।

আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ায় ব্যবসায়ী মহলে নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি। তাঁর দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক এবং অতীতের ভূমিকার কারণে ভোটার ও সমর্থকদের একটি অংশ তাঁকে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করছেন।

হাজী মো: সবুজ আলম বলেন, “বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের সম্মানিত ভোটার, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা।

আমি দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদকের দায়িত্বে এই ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং অতীতেও ব্যবসায়ীদের অধিকার, স্বার্থ ও সংগঠনের উন্নয়নে কাজ করেছি। সেই অভিজ্ঞতা ও দায়বদ্ধতা থেকেই আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি।

আমি নির্বাচিত হলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ নয়, বরং সকল ব্যবসায়ীর সম্মিলিত স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে চাই। সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষা, আমদানি-রপ্তানি কার্যক্রমের প্রতিবন্ধকতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে আন্তরিকভাবে কাজ করব।

আমি বিশ্বাস করি, বিভেদ নয় ঐক্য, প্রতিযোগিতা নয় পারস্পরিক সহযোগিতা—এই নীতিতেই একটি শক্তিশালী ও কার্যকর ব্যবসায়ী সংগঠন গড়ে তোলা সম্ভব।

তাই আসন্ন নির্বাচনে আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। আপনাদের সমর্থন ও ভালোবাসা নিয়ে ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করার সুযোগ চাই। নির্বাচিত হলে কথায় নয়, কাজের মাধ্যমে আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব।

সবার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ব্যবসায়ীবান্ধব সংগঠন—এটাই আমার প্রত্যাশা।
সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

হাজী মো: সবুজ আলমের সমর্থক ও তাঁর প্রতি ইতিবাচক মনোভাব পোষণকারী কয়েকজন ব্যবসায়ী জানান, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্ব দেওয়ার দক্ষতা এবং ব্যবসায়ীদের সঙ্গে তাঁর সুসম্পর্ক তাঁকে অন্যদের তুলনায় আলোচনায় এগিয়ে রেখেছে। তাঁদের মতে, অতীতে সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার অভিজ্ঞতা থাকায় তিনি ব্যবসায়ীদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে ভালো ধারণা রাখেন।

তাঁরা আরও বলেন, “আমরা এমন একজন নেতৃত্ব চাই, যিনি শুধু নির্বাচনের সময় নয়, সারা বছর ব্যবসায়ীদের পাশে থাকবেন। হাজী মো: সবুজ আলমের অতীত অভিজ্ঞতা ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় অনেক ভোটার তাঁকে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। সাধারণ সম্পাদক পদে তাঁকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে। আমরা আশা করি, তিনি নির্বাচিত হলে সংগঠনের ঐক্য, স্বচ্ছতা ও ব্যবসায়ীদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন।”

এদিকে তাঁর সমর্থকদের দাবি, সাধারণ সম্পাদক পদে অন্যান্য প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যবসায়ীদের একটি অংশের সমর্থন ও ইতিবাচক আলোচনায় হাজী মো:সবুজ আলম বর্তমানে নির্বাচনী আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায়েই নির্ধারিত হবে সংগঠনের আগামী দিনের নেতৃত্ব।

সব মিলিয়ে আসন্ন কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনকে ঘিরে বড়ছড়া-চারাগাঁও এলাকার ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। এখন সবার দৃষ্টি আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনের দিকে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
09 November 2026

কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলোচনার শীর্ষে হাজী মো: সবুজ আলম।

www.promothalo.com
09 November 2026

কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে আলোচনার শীর্ষে হাজী মো: সবুজ আলম।

www.promothalo.com