শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের মধ্যেই বগুড়ায় আ.লীগের মশাল মিছিলের ভিডিও ভাইরাল

প্রতিবেদকের নাম / ১৪৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের মধ্যেই বগুড়ার শাজাহানপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একটি ঝটিকা মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া ১১টার দিকে মশাল মিছিল সংক্রান্ত একটি ভিডিও শাজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ছান্নু তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পোস্ট করেন।

ভিডিও পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন—
“অবৈধ তফসিল ও ক্যাঙ্গারু কোর্টের রায়ের বিরুদ্ধে এবং শাজাহানপুর উপজেলাসহ সারাদেশে অবৈধ গ্রেপ্তারের প্রতিবাদে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মশালসহ বিক্ষোভ মিছিল।”

তবে মিছিলের বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ প্রশাসন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান,
“ফেসবুকে ভিডিওটি দেখার পর আমরা বিষয়টি নিয়ে ব্যাপক অনুসন্ধান করেছি। শাজাহানপুর এলাকায় ওই রাতে এমন কোনো মশাল মিছিল হয়নি। ধারণা করা হচ্ছে, ভিডিওটি পূর্বে ধারণ করা হয়েছিল এবং আজ তা পোস্ট করা হয়েছে।”

এদিকে, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চলাকালে নিষিদ্ধ সংগঠনের এমন ভিডিও প্রকাশ ঘিরে স্থানীয়ভাবে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর