সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

টেকনাফে মাদকসেবনকালে আটক রোহিঙ্গা যুবক, ৬ মাসের কারাদণ্ড

মাজিবুল হক / ৬৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

 

মাজিবুল হক :

কক্সবাজারের টেকনাফে মাদকসেবনের দায়ে মোহাম্মদ আনাস (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৬ এপিবিএনের সদস্যরা। পরে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লক থেকে তাকে আটক করা হয়।
এপিবিএন সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি মোবাইল টহল দল ক্যাম্প এলাকায় দায়িত্ব পালনকালে আই ব্লকে এক রোহিঙ্গা যুবককে মাদকসেবনরত অবস্থায় দেখতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহল দলের সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে হাজির করা হলে সিআইসি ও উপসচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারা লঙ্ঘনের দায়ে মোহাম্মদ আনাসকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মোহাম্মদ আনাস (২০) নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের বাসিন্দা। তার পিতার নাম সৈয়দ আলম এবং মাতার নাম ফাতেমা খাতুন। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
04 November 2026

টেকনাফে মাদকসেবনকালে আটক রোহিঙ্গা যুবক, ৬ মাসের কারাদণ্ড

www.promothalo.com
04 November 2026

টেকনাফে মাদকসেবনকালে আটক রোহিঙ্গা যুবক, ৬ মাসের কারাদণ্ড

www.promothalo.com