শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লাপাড়া কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ কৃষক-কৃষাণীদের মাঝে বিতরণ 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৯১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়- সিরাজগঞ্জের  উল্লাপাড়া উপজেলার  ক্ষুদ্র ও প্রান্তিক নয়শত জন কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বোরো সুপার হাইব্রিড ধানবীজ বিতরণ  করা হয়। ২০২৫-২৬ অর্থ বছরে উৎপাদন বৃদ্ধির ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে- রবি মৌসুমে এই বীজ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিরাজগঞ্জের উদ্যোগে – বুধবার (১৭ ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) উল্লাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক- কৃষাণীদের হাতে ধানবীজ প্যাকেট তুলে দিয়ে কর্মসূচি’র উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়ার অতিরিক্ত পরিচালক- কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ।

এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারী কমিশনার শারমিন আক্তার রিমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী সিরাজগঞ্জ উপ-পরিচালক এ. কে.এম. মনজুরে মাওলা। স্বাগত বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমীন-সুমী।  উপজেলার একটি পৌরসভা ও সকল ইউনিয়নের ৯০০ জন সুবিধাভোগী কৃষকেরা ২ কেজি করে বোরো হাইব্রিড ধানবীজ প্যাকেট বিতরণ করা হয়। 

 এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সরোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলিম সহ অন্যান্য কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
17 December 2025

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লাপাড়া কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ কৃষক-কৃষাণীদের মাঝে বিতরণ 

www.promothalo.com
17 December 2025

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লাপাড়া কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ কৃষক-কৃষাণীদের মাঝে বিতরণ 

www.promothalo.com