রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ঐক্য, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার জানালেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মন্টু মাস্টার

প্রমথ আলো / ১০৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মোঃ হারুন অর রশীদ:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০ নম্বর দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা নিয়ে ভোটারদের দোয়া ও সমর্থন চেয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মহিদুজ্জামান মন্টু মাস্টার।

নির্বাচন সামনে রেখে প্রকাশিত তাঁর নির্বাচনী পরিকল্পনায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণকে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে সততা, ন্যায়বিচার ও জনসেবার পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নির্বাচিত হলে ইউনিয়নে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। এ লক্ষ্যে ইউনিয়নবাসীর সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন মন্টু মাস্টার।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
02 November 2026

ঐক্য, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার জানালেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মন্টু মাস্টার

www.promothalo.com
02 November 2026

ঐক্য, শান্তি ও উন্নয়নের অঙ্গীকার জানালেন দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মন্টু মাস্টার

www.promothalo.com