সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

মাজিবুল হক / ৫৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মাজিবুল হক :
কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও ২ বিজিবির যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিআরএম-৫ সীমান্ত পিলার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে গফুর মেম্বারের প্রজেক্টসংলগ্ন নাফ নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) ও ২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের যৌথ আভিযানিক দল এ অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে অভিযানিক দল চারজনকে আটক করতে সক্ষম হয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ১ লাখ ২৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার আব্দুল খালেক (২৫) ও নুর ফয়সাল (২৫), ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান ওরফে মিজান উদ্দিন (২৪) এবং উখিয়ার থাইংখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাফেজ আহমদ (২৯)।
অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের বোট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিরা উদ্ধার করা বোট ব্যবহার করে মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মালামালসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
01 November 2026

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

www.promothalo.com
01 November 2026

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

www.promothalo.com