মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

তাহিরপুরে ভারতীয় মদসহ এলাকাবাসীর হাতে আটক সুহেল ও মোশাররফ।

বিশেষ প্রতিনিধি / ১৪০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যুব সমাজের অভিযানে একটি বসতঘর থেকে ২০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় যুবক ও এলাকাবাসী। উদ্ধার করা মদের পাশাপাশি একটি দেশীয় অস্ত্র রামদাও পুলিশের কাছে দেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পুরানঘাট গ্রামে এ ঘটনা ঘটে। পরে আটক ব্যক্তিদের বাদাঘাট পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আটক দুজন হলেন উপজেলার রাজাই গ্রামের মোশারফ এবং পুরানঘাট গ্রামের ফালু মিয়ার ছেলে  সুহেল মিয়া। স্থানীয় যুব সমাজের সদস্যরা বিষয়টি জানতে পেরে গভীর রাতে সুহেল মিয়ার বসতবাড়ি ঘেরাও করেন। পরে তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বসতঘরের মাটির নিচে লুকিয়ে রাখা ২০০ বোতল ভারতীয় মদের সন্ধান পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।

এ সময় বসতঘর থেকে একটি দেশীয় অস্ত্র রামদাও উদ্ধার করা হয়। পরে আটক দুই ব্যক্তি, উদ্ধার করা মদ ও দেশীয় অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করেন এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
01 November 2026

তাহিরপুরে ভারতীয় মদসহ এলাকাবাসীর হাতে আটক সুহেল ও মোশাররফ।

www.promothalo.com
01 November 2026

তাহিরপুরে ভারতীয় মদসহ এলাকাবাসীর হাতে আটক সুহেল ও মোশাররফ।

www.promothalo.com