রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

পোরশায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ১১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Md Shahidul islam / ১০৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগেও চারটি মাদক মামলা

বিশেষ প্রতিবেদকঃ

নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ইব্রাহিম (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর আনুমানিক বিক্রয়মূল্য ৩৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পোরশা থানাধীন ২ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের পোরশা (বাঁশবাড়ী) গ্রামে দাদা মসজিদের পেছনে কাঁচা রাস্তার ওপর অভিযান শুরু করা হয়।

অভিযানকালে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় মো. ইব্রাহিমকে হাতেনাতে আটক করা হয়। তিনি পোরশা উপজেলার পশ্চিম গোবড়াকুড়ি গ্রামের শরিফ উদ্দীন শাহের ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ইব্রাহিমের বিরুদ্ধে ইতিপূর্বেও চারটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পোরশা থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
17 November 2026

পোরশায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ১১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

www.promothalo.com
17 November 2026

পোরশায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ১১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

www.promothalo.com