রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকারী সদস্য পদপ্রার্থী লোকমান মিয়ার প্রচারণা।

বিশেষ প্রতিনিধি / ১০৮ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ব্যবসায়ীদের ঐক্য, অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় লোকমান মিয়ার।

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬। নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। প্রার্থীরাও নিজেদের অবস্থান তুলে ধরে ভোটারদের সঙ্গে মতবিনিময়,গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আসন্ন নির্বাচনে কার্যকারী সদস্য পদে প্রার্থী হয়েছেন মেসার্স হাফিজ উদ্দিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী লোকমান মিয়া। নির্বাচনে তিনি ভোটারদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রচারণাকালে লোকমান মিয়া বলেন, বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপ কেবল একটি ব্যবসায়ী সংগঠন নয়; এটি ব্যবসায়ীদের ঐক্য, স্বার্থ ও অধিকার রক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার একটি সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের স্বার্থ রক্ষা, পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন। কার্যকারী সদস্য হিসেবে সংগঠনের উন্নয়ন ও গতিশীলতা বৃদ্ধিতে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

লোকমান মিয়া বলেন, ‘আমি আপনাদেরই একজন। ব্যবসায়ী ভাইদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। প্রতিশ্রুতির চেয়ে কাজের মাধ্যমে সবার আস্থা অর্জন করাই আমার লক্ষ্য। আপনাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর, ঐক্যবদ্ধ ও শক্তিশালী ব্যবসায়ী সংগঠন গড়ে তুলতে চাই।’

এ সময় তিনি বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের সম্মানিত ভোটার ও ব্যবসায়ী সদস্যদের কাছে দোয়া, সমর্থন এবং কার্যকারী সদস্য পদে তাঁদের মূল্যবান ভোট কামনা করেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে মোট ৩৬৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
17 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকারী সদস্য পদপ্রার্থী লোকমান মিয়ার প্রচারণা।

www.promothalo.com
17 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে কার্যকারী সদস্য পদপ্রার্থী লোকমান মিয়ার প্রচারণা।

www.promothalo.com