রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: কার্যকারী সদস্য পদে সারোয়ার আহমেদ সবুজের মনোনয়নপত্র জমা।

বিশেষ প্রতিনিধি / ১১৫ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

দীর্ঘ দেড় যুগ পর আগামী ১২ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো তাহিরপুর উপজেলার ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উক্ত নির্বাচনে কার্যকারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সারোয়ার আহমেদ সবুজ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলীর কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমাদানের পর নিজের প্রার্থিতার প্রতিক্রিয়ায় মো. সারোয়ার আহমেদ সবুজ বলেন, “দীর্ঘ দেড় যুগ পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা আমাদের ব্যবসায়ী সমাজের জন্য অত্যন্ত আনন্দের ও গুরুত্ববহ। আমি যদি কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি, তবে ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষা, ব্যবসার আধুনিক প্রসার এবং সংগঠনের দীর্ঘদিনের জমে থাকা সমস্যাগুলোর টেকসই সমাধানে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সাথে কাজ করে যাব। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমি ব্যবসায়ীদের আস্থার প্রতীক হয়ে থাকতে চাই।

স্থানীয় ব্যবসায়ী মহলের সাথে কথা বলে জানা যায়, মো. সারোয়ার আহমেদ সবুজ দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ব্যবসায়ী সমাজের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকা এই জনপ্রিয় ব্যক্তিত্ব কার্যকারী সদস্য পদে প্রার্থী হওয়ায় সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
13 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: কার্যকারী সদস্য পদে সারোয়ার আহমেদ সবুজের মনোনয়নপত্র জমা।

www.promothalo.com
13 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: কার্যকারী সদস্য পদে সারোয়ার আহমেদ সবুজের মনোনয়নপত্র জমা।

www.promothalo.com