রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

টেকনাফ-উখিয়ায় বিজিবির অভিযানে ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

মাজিবুল হক / ৮৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

মাজিবুল হক :

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক তিনটি অভিযানে ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে অভিযান চালানোর প্রস্তুতি নেয় বিজিবি। এ সময় নৌকা থেকে কয়েকজন ব্যক্তি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে কেওড়াবনের ভেতরে অবস্থান নেন।
পরে স্পিডবোট নিয়ে বিজিবির একটি টহল দল এগিয়ে গেলে মাদক কারবারিরা গুলি চালান। বিজিবিও পাল্টা গুলি চালিয়ে অগ্রসর হয়। একপর্যায়ে ইয়াবাভর্তি বস্তাগুলো পানিতে রেখে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যান তারা। পরে ঘটনাস্থল থেকে ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আজুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ রমজান আলী (১৮) নামে এক যুবককে আটক করে বিজিবি।
অন্যদিকে, রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. হোসাইন (২০) নামে আরেক যুবককে আটক করা হয়।
বিজিবি জানায়, তিনটি পৃথক অভিযানে সর্বমোট ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। সীমান্ত দিয়ে মাদক পাচার বন্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
12 November 2026

টেকনাফ-উখিয়ায় বিজিবির অভিযানে ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

www.promothalo.com
12 November 2026

টেকনাফ-উখিয়ায় বিজিবির অভিযানে ৯ লাখ ৯৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

www.promothalo.com