রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

মাজিবুল হক / ৯৫ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

 

মাজিবুল হক  :

কক্সবাজারের টেকনাফে বিজিবির তল্লাশিতে ৭২ লিটার দেশীয় চোলাই মদসহ এক সিএনজিচালককে আটক করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফের দমদমিয়া চেকপোস্টে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আবুল মঞ্জুর (৪৯)। তিনি হোয়াইক্যং ইউনিয়নের মনির ঘোনা গ্রামের আমির হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, হোয়াইক্যং থেকে টেকনাফগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে নিয়মিত তল্লাশির জন্য সেটিকে থামানো হয়। এ সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে সিএনজির চালকের আসনের নিচে এবং ইঞ্জিনের দুই পাশে বিশেষ কৌশলে স্থাপন করা প্লাস্টিকের বোতল থেকে ৭২ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। পরে চালককে আটক করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও কে-৯ ডগের সহায়তায় তল্লাশি কার্যক্রম চলবে।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা সিএনজি টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
11 November 2026

টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

www.promothalo.com
11 November 2026

টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

www.promothalo.com