সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: দপ্তর সম্পাদক পদে লড়ছেন শফিকুল ইসলাম (শফিক)।

বিশেষ প্রতিনিধি / ২২৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

প্রায় দেড় যুগ পর আগামী ১২ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন। দীর্ঘ সময় পর এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে নির্বাচনী মাঠ।

এবারের নির্বাচনে দপ্তর সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেসার্স মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শফিকুল ইসলাম (শফিক)।

ভোটার ও স্থানীয় ব্যবসায়ীদের মতে, শফিকুল ইসলাম (শফিক) একজন সৎ, উদ্যমী ও ব্যবসাবান্ধব ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। ব্যবসায়ীরা আশা প্রকাশ করছেন, তিনি দপ্তর সম্পাদক নির্বাচিত হলে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যাগুলো সুচারুভাবে সমাধান হবে।

দপ্তর সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম (শফিক) বলেন, “দীর্ঘ দেড় যুগ পর আমাদের এই ঐতিহ্যবাহী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা ব্যবসায়ী মহলে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। ব্যবসায়ীরা আমার ওপর যে আস্থা রেখেছেন এবং আমাকে যেভাবে সমর্থন জানাচ্ছেন, তাতে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আমি নির্বাচিত হলে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূরীকরণ এবং সমিতির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। সবার সম্মিলিত প্রচেষ্টায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপকে একটি আধুনিক ও যুগোপযোগী সংগঠনে রূপান্তর করতে চাই। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে স্থানীয় আমদানিকারক ও ব্যবসায়ীদের মধ্যে এখন থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১২ ডিসেম্বরের এই নির্বাচন ব্যবসায়ী সমাজের কল্যাণে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
09 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: দপ্তর সম্পাদক পদে লড়ছেন শফিকুল ইসলাম (শফিক)।

www.promothalo.com
09 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: দপ্তর সম্পাদক পদে লড়ছেন শফিকুল ইসলাম (শফিক)।

www.promothalo.com