রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

রুমায় দুর্গম পাহাড়ি ১৪ পাড়ার জন্য সেনাবাহিনীর ‘সম্প্রীতি এক্সপ্রেস’

প্রমথ আলো / ৯৮ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

রুমা (বান্দরবান) প্রতিনিধি।

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের যাতায়াত দুর্ভোগ লাঘবে একটি চাঁন্দের গাড়ি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) বিকেলে মুননুয়াম পাড়া আর্মি ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে ‘সম্প্রীতি এক্সপ্রেস’ নামের গাড়িটির চাবি স্থানীয় পাড়া প্রতিনিধিদের হাতে তুলে দেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার।

এ সময় সেনা কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি ও পাড়াবাসিন্দারা উপস্থিত ছিলেন।

গাড়িটি মূলত মুননুয়াম পাড়া, আরথাহ পাড়া, হ্যাপিহিল পাড়া ও বাসাত্লং পাড়াসহ মোট ১৪টি পাড়ার বম, মার্মা, তঞ্চংগ্যা ও ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি রোগীকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার কাজে ব্যবহৃত হবে।

দীর্ঘদিন ধরে এই রুটে নিয়মিত কোনো গাড়ি না থাকায় বেশি ভাড়া দিয়ে চলাচল করতে হতো স্থানীয়দের। সেনাবাহিনীর এই উদ্যোগে তাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করছেন পাড়াবাসী। গাড়িটি পরিচালনার জন্য স্থানীয় প্রতিনিধিদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
05 November 2026

রুমায় দুর্গম পাহাড়ি ১৪ পাড়ার জন্য সেনাবাহিনীর 'সম্প্রীতি এক্সপ্রেস'

www.promothalo.com
05 November 2026

রুমায় দুর্গম পাহাড়ি ১৪ পাড়ার জন্য সেনাবাহিনীর 'সম্প্রীতি এক্সপ্রেস'

www.promothalo.com