মোঃ শহিদুল ইসলাম চট্টগ্রাম
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নতুন সভাপতি হিসেবে আবদুল্লাহ মোহাম্মদ আলমগীর গনি এবং মহাসচিব হিসেবে মুহাম্মদ মনজুর হোসেন নির্বাচিত হওয়ায় তাঁদের আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটি।
এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন) নবনির্বাচিত সভাপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে বলেন, যোগ্য, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংহত ও শক্তিশালী হবে বলে তাঁরা আশাবাদী।
তাঁরা বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংবাদিকদের মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায়সংগত অধিকার আদায় এবং স্বার্থ সংরক্ষণে নবনির্বাচিত নেতৃত্ব কার্যকর ও সাহসী ভূমিকা পালন করবে বলে তাঁরা প্রত্যাশা করেন।
শুভেচ্ছা বার্তায় তাঁরা আরও বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দের দূরদর্শী দিকনির্দেশনা দেশের গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
পরিশেষে তাঁরা জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও সুসংগঠিত, গতিশীল ও মর্যাদাপূর্ণ অবস্থানে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ আলমগীর গনি ও মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেনকে পুনরায় আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছান্তে—
এস. এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)
সভাপতি
জাতীয় সাংবাদিক সংস্থা
চট্টগ্রাম মহানগর।
মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন)
সাধারণ সম্পাদক
জাতীয় সাংবাদিক সংস্থা
চট্টগ্রাম মহানগর।