রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

এসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা এবং স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত

প্রমথ আলো / ৯৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

 

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:

 

স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “এসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান” শীর্ষক আলোচনা এবং স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠান আজ ৩০ অক্টোবর ২০২৬ ইং রোজ শুক্রবার দুপুর ০২:০০ ঘটিকা থেকে রাত ০৮:০০ ঘটিকা পর্যন্ত সিরাজুল ইসলাম লেকচার থিয়েটার হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। জাতীয় সংগীত ও থিম সং পরিবেশন করার পর স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করা হয়। “শক্তি, সাহস ও সম্ভাবনার প্রতীক” এই শ্লোগানকে সামনে রেখে চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর অনুষ্ঠানে অনুষ্ঠিত এই আয়োজনে স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এস এম দেলোয়ার জাহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবু তাহের, অ্যাডভোকেট, লেখক, গবেষক, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সহযোগী সম্পাদক, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাবেক এজিএম (আইন), পূবালী ব্যাংক পিএলসি; উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল মালিকী, লেখক, উদ্যোক্তা, গবেষক ও সংগঠক; প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহিদুজ্জামান স্বপন, উদ্যোক্তা, ব্যবসায়ী, সংগঠক ও নির্বাহী সহ-সভাপতি, বাংলাদেশ উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন (বিইডিএফ); বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ কামাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কবি, ব্যবসায়ী ও সংগঠক; তাসলিমা আক্তার কনিকা, লেখক, নারী উদ্যোক্তা, সংগঠক, প্রতিষ্ঠাতা পরিচালক, সাকসেস অন্ট্রাপ্রেনিওর অব বাংলাদেশ (এসইবিডি) ও স্বত্বাধিকারী, শৈল্পিক স্বাদ; লায়ন হুমাইয়ারা আক্তার রিমা, নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, সংগঠক ও স্বত্বাধিকারী, মোল্লা ক্লিনিক এবং কর্পোরেট পার্টনার, রয়েল ইকো-ল্যান্ড লিমিটেড; বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসমিন আক্তার, নারী উদ্যোক্তা, সংগঠক ও মহিলা ভাইস চেয়ারম্যান, নবাবগঞ্জ উপজেলা পরিষদ, ঢাকা; তাবাসসুম ইমাম, নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, সংগঠক ও সিইও, নেক্স রিয়েল এস্টেট; ফারহানা বেগম, নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, সংগঠক ও স্বত্বাধিকারী, ক্যান্ডি লেদার এন্ড গুডস; উদ্যোক্তা, ব্যবসায়ী এবং মিডিয়া অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

উক্ত অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্বে ছিলেন তাসনিয়া মারুফ সুমি, লেখক, নারী উদ্যোক্তা, রন্ধনশিল্পী ও সংগঠক। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এস এম দেলোয়ার জাহান, উদ্যোক্তা, ব্যবসায়ী, মেন্টর, মোটিভেশনাল স্পিকার, সম্পাদক, প্রকাশক, সংগঠক, মিডিয়া ব্যক্তিত্ব, শতাধিক গ্রন্থের প্রণেতা ও প্রধান উপদেষ্টা, স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন।

 

আলোচনা সভায় বর্তমান বাজারে এসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়ন এবং জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদানের উপর বিস্তারিত আলোচনা করা হয়।

 

বক্তারা বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, শিল্প, বাণিজ্যের বৈশ্বিক প্রভাব যেন বাংলাদেশে পড়তে না পারে এবং বৈষম্যহীন বাজার ব্যবস্থা গঠনে ক্রেতা-বিক্রেতার সমন্বয়ে ক্রয়-বিক্রয় সেবা ন্যায্য মূল্যে প্রদান করা সম্ভব হয় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। এই লক্ষ্য ও উদ্দেশ্য সঠিকভাবে অর্জনে প্রতিটি নাগরিককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যেন ক্ষুদ্র, মাঝারি উদ্যোগ, শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে যেন প্রভাব না পড়ে।

 

সবশেষে আমন্ত্রিত অতিথি, উদ্যোক্তা ও ব্যবসায়ীদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
30 October 2026

এসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান" শীর্ষক আলোচনা এবং স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত

www.promothalo.com
30 October 2026

এসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান" শীর্ষক আলোচনা এবং স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ অনুষ্ঠিত

www.promothalo.com