মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

আগামী ৩০শে জানুয়ারি ২০২৭ইং গর্জনীয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার গৌরবময় ৫০ বছর পূর্ণ হচ্ছে

সাংবাদিক এম দিদারুল আলম / ৭০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

 

শিক্ষা জাতির মেরুদণ্ড, আর নৈতিকতাসমৃদ্ধ শিক্ষা একটি আলোকিত জাতি গঠনের অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষা মানুষকে শুধু জ্ঞানী করে না; বরং সত্য, সুন্দর, ন্যায়, মানবিকতা ও আদর্শের পথে পরিচালিত করে। বাংলাদেশের শিক্ষা ও ধর্মীয় ঐতিহ্যে মাদরাসা শিক্ষার অবদান তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দ্বীনি জ্ঞানচর্চা, নৈতিক চরিত্র গঠন এবং আধুনিক জ্ঞানের সমন্বয়ে আলোকিত মানুষ তৈরির যে মহৎ দায়িত্ব মাদরাসা শিক্ষা বহন করে আসছে, উত্তর চট্টলার মুখতারে মিল্লাত পীরে তরীকত হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল গফুর মাষ্টার শাহ রাহঃ এর প্রতিষ্ঠিত গর্জনীয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার উত্তর প্রান্তে, হলদিয়া ইউনিয়নের গর্জনীয়া গ্রামে অবস্থিত এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানটি এ অঞ্চলের শিক্ষা বিস্তার, দ্বীনি চেতনার বিকাশ, নৈতিক মূল্যবোধের চর্চা এবং মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামী ৩০শে জানুয়ারী ২০২৭ সালে প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করতে যাচ্ছে। এই সুবর্ণজয়ন্তী কেবল একটি প্রতিষ্ঠানের বয়স পূর্তির আনন্দ নয়; এটি অর্ধশতাব্দীর সাধনা, ত্যাগ, শ্রম, ভালোবাসা ও অর্জনের এক গৌরবময় অধ্যায়।প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এক বিদ্যাপীঠ

প্রকৃতির স্নিগ্ধতা ও গ্রামীণ বাংলার অপরূপ সৌন্দর্য যেন গর্জনীয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসাকে এক স্বতন্ত্র পরিচয় দিয়েছে। মাদরাসার পূর্ব দিকে রয়েছে আঁকাবাঁকা সড়ক, উঁচু-নিচু পাহাড়ি ভূপ্রকৃতি এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট ছোট বাড়িঘর। পশ্চিম দিকে সর্তা খালের দুই পাড়জুড়ে সারি সারি বসতবাড়ি, বিস্তীর্ণ সবুজ বিল এবং গ্রামবাংলার চিরচেনা গ্রামের সকালের সূর্য উঠে পবিত্র কোরআন তিলাওয়াত আর নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরে সুরে জ্ঞ্যানের আলো ছড়ায়  সুনামধন্য এই প্রতিষ্ঠান।বিশেষ করে ১৯৮৫ সাল থেকে ২০২৬ সালে দাখিল ব্যাস সহ প্রাক্তন শিক্ষার্থীদের মাদ্রাসা হোয়াটসপ গ্রুপ বা

+880 1815-811488 ও +880 1815-588934 নাম্বারে যোগাযোগ করে সাথে থাকার অনুরোধ যানিয়েছেন প্রাক্তন ছাত্র পরিষদ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
24 October 2026

আগামী ৩০শে জানুয়ারি ২০২৭ইং গর্জনীয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার গৌরবময় ৫০ বছর পূর্ণ হচ্ছে

www.promothalo.com
24 October 2026

আগামী ৩০শে জানুয়ারি ২০২৭ইং গর্জনীয়া রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার গৌরবময় ৫০ বছর পূর্ণ হচ্ছে

www.promothalo.com