সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

টেকনাফে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

 

মাজিবুল হক :

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ থানার ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালীপাড়া মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পুরুল্লার ঘাট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে পুরুল্লার ঘাট এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তিনজন। এ সময় তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উখিয়ার কুতুপালং ক্যাম্পের ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্পের নূর আলম (২৭) ও জম মুল্লোক (৫০)।
এসআরবি-১৫ জানায়, আটকের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মালামালসহ তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
04 October 2026

টেকনাফে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

www.promothalo.com
04 October 2026

টেকনাফে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

www.promothalo.com