রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

বিজিবির অভিযানে হোয়াইক্যংয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ / ২২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

 

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, নিয়মিত টহলের সময় হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল ক্যারেঙ্গাঘোনা এলাকায় রহিমের মাছের ঘেরের কাছে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। সন্দেহ হওয়ায় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি পোটলাটি ফেলে দিয়ে দৌড়ে মনিরঘোনা গ্রামের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ফেলে যাওয়া পোটলাটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী তিনটি প্যাকেটে আনুমানিক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আরও তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
02 October 2026

বিজিবির অভিযানে হোয়াইক্যংয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

www.promothalo.com
02 October 2026

বিজিবির অভিযানে হোয়াইক্যংয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার

www.promothalo.com