শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র স্থানান্তরের প্রস্তাবে ক্ষুব্ধ কালাপুরবাসী, পূর্বের কেন্দ্র বহালের দাবিতে প্রতিবাদ সভা

প্রমথ আলো / ৮২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট ২০২৬) সন্ধ্যায় কালাপুর বাজারে ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ভোটার ও এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে এলাকার বিপুলসংখ্যক ভোটার ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী মো. সোনা মিয়া।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটারদের জন্য একটি পরিচিত, সুবিধাজনক ও নির্ভরযোগ্য ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই কেন্দ্রকে ঘিরে এলাকার ভোটারদের দীর্ঘদিনের পরিচিতি ও ভোট দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।
তবে সম্প্রতি এলাকাবাসী জানতে পারেন, কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে উত্তর কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ভোটারদের জন্য পৃথক ভোটকেন্দ্র করার প্রস্তাব করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় ভোটারদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হঠাৎ করে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন করা হলে সাধারণ ভোটারদের ভোগান্তিতে পড়তে হবে। বিশেষ করে প্রবীণ, নারী ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদের নতুন কেন্দ্রে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতে পারে।
তারা আরও বলেন, পূর্বের কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দীর্ঘদিন ধরে এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে ভোট দিয়ে আসছেন। তাই কোনো ধরনের পরিবর্তন না করে পূর্বের ভোটকেন্দ্রটিই বহাল রাখা সবদিক থেকে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য।
বক্তারা ভোটারদের সুবিধা, যাতায়াতের বিষয়টি এবং দীর্ঘদিনের ব্যবস্থাপনা বিবেচনা করে কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
প্রতিবাদ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মো. মনর মিয়া, মো. সুন্দর মিয়া, জমসেদুর রহমান, মোহাম্মদ রাসেল আহমেদ, মানিক মিয়া, মো. রোমান মিয়া, মো. শামিম মিয়া, মো. আলাল মিয়াসহ ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।
সভা শেষে এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসারের কাছে লিখিত আবেদন পেশ করা হবে। একই সঙ্গে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রস্তাবের বিষয়টি সরেজমিনে তদন্ত করে ভোটারদের সুবিধা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বের কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
18 August 2026

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র স্থানান্তরের প্রস্তাবে ক্ষুব্ধ কালাপুরবাসী, পূর্বের কেন্দ্র বহালের দাবিতে প্রতিবাদ সভা

www.promothalo.com
18 August 2026

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র স্থানান্তরের প্রস্তাবে ক্ষুব্ধ কালাপুরবাসী, পূর্বের কেন্দ্র বহালের দাবিতে প্রতিবাদ সভা

www.promothalo.com