শিরোনাম
বান্দরবানে সাবেক কাউন্সিলরের বাসার নিচ থেকে মোটরসাইকেল চুরি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজিম উদ্দিনের মৃত্যুতে “সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের” শোক প্রকাশ লন্ডনে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি ইউকে কর্তৃক আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত  লন্ডন থেকে বাংলা নিউজ মিডিয়ার প্রকাশক সোহেল সরকারের নববর্ষের শুভেচ্ছা মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের এক মৃত্যু। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে প্রার্থী সৈয়দ এনামুল হক। নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান। শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। কাপড় শুকানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইয়ের ওপর হামলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবর নিয়ে যা বললেন আজহারি

অনলাইন ডেস্কঃ / ৭৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

অস্ট্রেলিয়া সফর ও ভিসা বাতিলের গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি। আজ বুধবার বিকালে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব তথ্য জানান।

আজহারি জানান, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে তিনি দেশটিতে অবস্থান করছেন। ভিসা বাতিলের কারণ হিসেবে তার সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করাকে তিনি ‘সম্পূর্ণ অসত্য’ বলে অভিহিত করেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত তিনি সেখানে কোনো প্রকাশ্য বক্তব্যই দেননি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও বলেন, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়; আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে—পুরনো ও বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে।

তিনি আরও জানান, একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যুক্তরাজ্য সফরেও তার বাধা সৃষ্টি করা হয়েছিল।

নিজের অবস্থান পরিষ্কার করে এই ইসলামি স্কলার বলেন, তিনি ব্যক্তিগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি (Communal Harmony) এবং শান্তিপূর্ণ সহাবস্থানে (Religious Coexistence) বিশ্বাসী, যা তার বহু আলোচনায় স্পষ্ট হয়েছে। অহেতুক বিভ্রান্তি না ছড়িয়ে সাংবাদিক বন্ধুদের বিষয়টি যাচাই করে দেখারও অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর