শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

রাজশাহী-০৬ আসনে নির্বাচনী প্রচারণায় অধ্যক্ষ নাজমুল হক

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৭৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর “দাড়িপাল্লা” প্রতীকে মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টায় রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন।

প্রচারণাকালে নাজমুল হক, তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে দলের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগকালে অধ্যক্ষ নাজমুল হক বলেন, ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি এলাকার সার্বিক উন্নয়নে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

তিনি আরও বলেন, রাজনীতি মানুষের সেবার জন্য, জনগণের কথা না শুনে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। এই আসনের মানুষের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষা করাই আমার প্রধান লক্ষ্য। নির্বাচিত হলে এলাকার সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাসও দেন।

গণসংযোগকালে সাথে ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

সবমিলিয়ে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় উজ্জীবিত হয়েছেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর