শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

চট্টগ্রাম প্রেস ক্লাবে দৈনিক চট্টগ্রামের কণ্ঠ ও চ্যানেল ১০ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রাম প্রেস ক্লাবে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হয়েছে দৈনিক চট্টগ্রামের কণ্ঠ এবং চ্যানেল ১০ টিভি-এর প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা জাগো বাঁশখালীর চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সমাজসেবা, মানবিক কার্যক্রম এবং এলাকার সার্বিক উন্নয়নে তার অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপস্থিত বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। একইসঙ্গে সমাজ উন্নয়নে যারা নীরবে কাজ করে যাচ্ছেন, তাদের অবদান তুলে ধরার ক্ষেত্রেও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মোঃ আবু সিদ্দিক দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন, যা সমাজের জন্য অনুকরণীয়।
সম্মাননা গ্রহণকালে মোঃ আবু সিদ্দিক বলেন, “এই সম্মাননা আমাকে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই।” তিনি এই স্বীকৃতির জন্য দৈনিক চট্টগ্রামের কণ্ঠ ও চ্যানেল ১০ টিভির সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর