শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

লাকসাম দৌলতগঞ্জ বাজারে স্বতন্ত্র প্রার্থী দোলার শক্তিশালী গণসংযোগ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৩২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

রবিউল হোসাইন সবুজ (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সামিরা আজিম দোলা লাকসামের দৌলতগঞ্জ বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এ গণসংযোগে বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ ও উৎসাহ লক্ষ্য করা যায়।

 

সামিরা আজিম দোলা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম–এর কন্যা। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসায় গণসংযোগের পরিবেশ ছিল উৎসবমুখর।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সামিরা আজিম দোলা বলেন,
“আমি কোনো শখে নয়, বরং নিরুপায় হয়েই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছি। জনগণের অধিকার, ন্যায্যতা ও এলাকার উন্নয়নের কথা ভেবেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।”

তিনি আরও বলেন, লাকসাম–মনোহরগঞ্জ এলাকার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই তার প্রধান শক্তি। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এই এলাকার উন্নয়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য।

গণসংযোগে অংশগ্রহণকারী সাধারণ মানুষ আশা প্রকাশ করেন, সামিরা আজিম দোলা নির্বাচিত হলে লাকসাম–মনোহরগঞ্জ এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর