শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

লাকসামে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৬৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

রবিউল হোসাইন সবুজ (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে সাবেক সংসদ সদস্য মরহুম সাইফুল ইসলাম হিরুর স্মরণে আয়োজিত “সাইফুল ইসলাম হিরু স্মৃতি ডাবল এলইডি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় লাকসামের গাজিমুড়া কামিল মাদ্রাসা সংলগ্ন মাঠে উৎসবমুখর পরিবেশে এই শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক, কুমিল্লা-০৯ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম।

ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন, লাকসাম পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ও পৌরসভার চেয়ারম্যান মজির আহমেদ,লাকসাম পৌরসভা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক তন্ময় ইসলাম, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন, বিএনপি নেতা কামাল হোসেনসহ উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

খেলা উপলক্ষে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শিরোপা নির্ধারণী এই লড়াইকে ঘিরে পুরো এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ ও মানবিকভাবে গড়ে তোলাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সফল আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন অতিথিবৃন্দ ও দর্শকরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর