শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

বিশ্বম্ভরপুরে গণভোট ও পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় গণভোট ও পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান বলেন, “গণভোট ২০২৬—সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশ ও জনগণের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। তাই তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ইউএনও আরও বলেন, ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কেউ দায়িত্বে অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে জেল ও জরিমানার বিধান রয়েছে।

সভায় গণভোট এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান পদ্ধতি, ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের নিয়ম-কানুন বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও ও ব্যাংক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রতিনিধি সৈয়দ জসীমউদ্দীন, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চমক পদ রায় প্রমুখ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর