শিরোনাম
বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিরাজগঞ্জে ২ শতাধিক শীতার্ত দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৭০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন (বিওএ) এর উদ্যোগে- শীতার্ত দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় ।

শুক্রবার (১৬ জানুয়ারি-২০২৬খ্রি.) সকাল ১০টায় সিরাজগঞ্জ অফিসার্স ক্লাব চত্বরে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। তিনি শীতার্ত অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করেন এবং সমাজের সকল সামর্থ্যবানদের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ন-সচিব ও বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জের আহবায়ক-এ কেএম হাফিজুল্লাহ খান লিটন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে বিসিএস কর্মকর্তারা সবসময় মানবিক দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছেন এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র অর্থনীতি বিভাগ এর সহযোগী অধ্যাপক, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এবং বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম।

এসময়ে বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য মোঃ শামিম হাসান, বিদ্যালয় পরিদর্শক, রাজশাহী শিক্ষা বোর্ডসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর