শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ / ১০৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টার সময় তিনি গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

 

মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই।

 

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব এবং গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলনসহ দলের নেতাকর্মীরা।

 

মনোনয়ন জমা দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সকলকে অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশাররফ জানান, এ আসনে এখন পর্যন্ত একজন প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

উপজেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, গোদাগাড়ীতে মনোনয়নপত্র জমা দেওয়ার পর পর্যায়ক্রমে জেলা প্রশাসক কার্যালয় ও তানোর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়েও মনোনয়নপত্র দাখিল করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর