সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ছাতক ছাত্রদলের বহিষ্কৃত নেতা ইমরান আহমদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি

ছাতক প্রতিনিধি, সুনামগঞ্জ: / ৪৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জের ছাতক উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক ইমরান আহমদ সাঈনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে সাংগঠনিক পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা ছাত্রদলের সভাপতি মাহবুব আহমেদ।

জিডিতে উল্লেখ করা হয়েছে, বহিষ্কারাদেশের পরেও ইমরান আহমদ দলীয় শৃঙ্খলা বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। তার বিতর্কিত বক্তব্য, প্রচার ও কর্মকাণ্ডের কারণে স্থানীয় পর্যায়ে বিভ্রান্তি, উত্তেজনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলা ছাত্রদল সভাপতি মাহবুব আহমেদ জানান, ভবিষ্যতে কোনো সংঘাত, হয়রানি বা বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থেকে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেছেন। তদন্তের স্বার্থে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে জিডিভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে দলীয় বহিষ্কারাদেশের প্রমাণ, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ তদন্তকারী কর্মকর্তার নিকট সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
12 September 2024

ছাতক ছাত্রদলের বহিষ্কৃত নেতা ইমরান আহমদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি

www.promothalo.com
12 September 2024

ছাতক ছাত্রদলের বহিষ্কৃত নেতা ইমরান আহমদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি

www.promothalo.com